Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওএমএস কার্যক্রম চালু রাখার আশ্বাস খাদ্যমন্ত্রীর


২৮ সেপ্টেম্বর ২০২০ ১৫:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের জনগণ এখন সহজেই ওএমএস কার্যক্রমের সুবিধা পাচ্ছে। এখন এই সেবা কার্যক্রম আরও সহজ হয়েছে। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানী ঢাকার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং, ঢাকা উদ্যান হাউজিং ও চন্দ্রিমা উদ্যান হাউসিংসহ বেশকয়েকটি পয়েন্টে ওএমএস কার্যক্রম পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে সাধারণ খাদ্যমন্ত্রী ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং এ কার্যক্রম চলমান রাখার আশ্বাস দেন।

সাধন চন্দ্র মজুদার বলেন, ‘বর্তমানে ঢাকার ১২০ পয়েন্টে প্রতিদিন ১ দশমিক ৫ মেট্রিক টন চাল ও ২ মেট্রিক টন আটা বিক্রি হচ্ছে। আগে ট্রাকের মাধ্যমে চাল-আটা বিক্রি হতো। বর্তমানে স্থায়ী দোকানের মাধ্যমে তা বিক্রি করা হচ্ছে। ফলে জনগণ সহজেই দোকান থেকে ওএমএসের চাল-আটা সংগ্রহ করতে পারছে।’

বিজ্ঞাপন

এ সময় তার সঙ্গে ছিলেন খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, খাদ্য অধিদফতরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ, অতিরিক্ত মহাপরিচালক আব্দুল আজিজ মোল্লা, খাদ্য অধিদফতরের পরিচালক প্রশাসন আব্দুল্লাহ আল মামুন, ঢাকা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক তপন কুমার দাসসহ খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদফতরের কর্মকর্তারা।

উল্লেখ্য, দেশব্যাপী নিত্যপণ্য বিশেষ করে চালসহ অন্যান্য ভোগ্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতর রেশনিংয়ের মাধ্যমে ঢাকা মহানগরীতে ন্যায্যমূল্যে চাল ও আটা খোলাবাজারে বিক্রি অব্যাহত রয়েছে। নির্ধারিত ১২০ টি বিক্রয় কেন্দ্রে ডিলারপ্রতি ১ মেট্রিক টন চাল ও ২ মেট্রিক টন আটা ওএমএস ডিলারের মাধ্যমে ঢাকা মহানগরীর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রতিকেজি চাল ৩০ টাকা ও প্রতি কেজি আটা ১৮ টাকা দরে ভোক্তাপ্রতি সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা বিক্রি কার্যক্রম অব্যাহত আছে।

বিজ্ঞাপন

আরো