Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ারী থেকে অজ্ঞাত ব্যক্তি উদ্ধার, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২২ ১৯:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর ওয়ারী বটতলা এলাকার রাস্তা থেকে অজ্ঞাত এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির বয়স হবে আনুমানিক ৪০ বছর। তার পরনে ছিল কালো সোয়েটার ও কালো প্যান্ট।

রোববার (৩ এপ্রিল) বেলা ১২টার দিকে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে তিনি মারা যান।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহাগ চৌধুরী জানান, বটতলা জয়কালী মন্দির এলাকায় ওই ব্যক্তিকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, কীভাবে তার মাথায় আঘাত লেগেছে এলাকার কেউ জানাতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তিনি আহত হতে পারেন। ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানা গেছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম