Friday 27 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেড়েছে তালাক

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৩ ১২:২৩ | আপডেট: ১৩ জুন ২০২৩ ১৪:৫০

ঢাকা: এক বছরের ব্যবধানে তালাকের হার দ্বিগুণ হয়ে গেছে। ২০২১ সালে জাতীয়ভাবে তালাকের হার ছিল প্রতি হাজারে ০.৭ জন, যা ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ১.৪ জনে। অর্থাৎ বছরের ব্যবধানে তালাকের হার বৃদ্ধি পেয়েছে ০.৭ শতাংশ।

বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ভবনে এসব তথ্য প্রকাশ করা হয়।

২০২১ সালে গ্রামে তালাকের হার ছিল ০.৮ জন। ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ১.৪ জন। এ সময়ে শহরে তালাকের হার দাঁড়িয়েছে ১.১ জনে, যা ২০২১ সালে ছিল ০.৫ জন।


প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (চলতি দায়িত্ব) মহাপরিচালক পরিমল চন্দ্র বসু।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বিবাহের হারও বেড়েছে। ২০২১ সালে বিবাহের হার ছিল ১৩.৫ জন। যা বেড়ে ২০২২ সালে হয়েছে ১৮.১ জনে।

এছাড়া ২০২১ সালে গ্রামে বিবাহের হার ছিল ১৪.৭ জন, যা ২০২২ সালে হয়েছে ১৯.৫ জন। শহরে ২০২২ সালে বিবাহের হার ১৩.৮ জন; যা ২০২১ সালে ছিল ৯.৬ জন।

সারাবাংলা/জেজে/এমও
বিজ্ঞাপন

আরো