Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যান্সির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি মামলার প্রতিবেদন পেছাল

স্টাফ করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৩ ১৩:১৪

ঢাকা: কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অন্যান্য অলংকার চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৬ নভেম্বর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১০ অক্টোবর) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার সাব-ইন্সপেক্টর ছাদেক মিয়া প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন।

জানা যায়, ন্যান্সির বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন তাহমিনা ও রিপা। গত ৫ এপ্রিল বাসার কাউকে না জানিয়ে চলে যায় তাহমিনা। এর আগে ২৬ ফেব্রুয়ারি রিপাও বাসার কাউকে কিছু না জানিয়ে চলে যায়।

বিজ্ঞাপন

এদিকে গত ১৮ এপ্রিল ন্যান্সি দেখতে পান আলমারিতে তার দু’টি স্বর্ণের চেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ডায়মন্ডের লকেটসহ মূল্যমান অলংকার নেই। যার মূল্য তিন লাখ ২১ হাজার টাকা।

এ ঘটনায় ন্যান্সির ভাই শাহরিয়া আমান সানি তিন জনকে আসামি করে গুলশান থানায় মামলা করেন।

সারাবাংলা/এআই/এমও
বিজ্ঞাপন

আরো