Wednesday 18 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোবিন্দগঞ্জে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৪ ২০:৪৯

গাইবান্ধা: গোবিন্দগঞ্জে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

বুধবার (১০ এপ্রিল) বিকেলে ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের নুনদহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাব্বি মিয়া (৩৫) উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তরসিঙ্গা গ্রামের নাজমুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, হতাহতরা অটোরিকশায় করে বালুবাজার থেকে ঈদের শপিং করে বাড়ি ফিরছিলেন। পথে রংপুরগামী একটিট ট্রাক অটোরিকশাটিকে সজোড়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাব্বি মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোরিকশার চালকসহ দু’জন গুরুতর আহত হন। তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

ওসি মাহবুব জানান, দ্রুত পালিয়ে যাওয়ায় ট্রাকটি আটক করা যায়নি। দুর্ঘটনার পর পরই মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো