Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুড়িগঙ্গায় ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৪ ১১:১৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বুড়িগঙ্গা নদীর পানিতে ডুবে মইনুদ্দিন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুন) বিকেলে কামরাঙ্গির চড় রুপনগর নৌকাঘাটে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ওই শিশুকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে শিশুটির বাবা মো. ফিরোজ মিয়া জানান, তাদের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার পুকুরপাড় গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর ব্যাটারীঘাট রূপনগর তিন নম্বর গলিতে একটি বাসায় ভাড়া থাকে। ফিরোজ মিয়া নিজে ভ্যানচালক। তার চার ছেলে ও এক মেয়ের মধ্যে মইনুদ্দিন ছিল তৃতীয়।

তিনি জানান, বিকেলে কয়েকজন শিশুর সঙ্গে বাসার অদূরে রূপনগর নৌকাঘাটে খেলছিল। হঠাৎ পা পিছলে বুড়িগঙ্গার পানিতে পড়ে যায় শিশুটি। সঙ্গে সঙ্গে পানিতে তলিয়ে যায়। জানতে পেরে বাবা নিজেই নদীতে নেমে ছেলে মইনুদ্দিনকে উদ্ধার করেন। এরপর দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ