Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ট্রাকচাপায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৪ ১১:২০ | আপডেট: ৭ নভেম্বর ২০২৪ ১৩:০৪

সাতক্ষীরা: সাতক্ষীরার বিনেরপোতায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা আব্দুর রহমান কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরার তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও একই উপজেলার সুজন শাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

সাতক্ষীরা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) বিশ্বজিৎ সরকার এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ ভোর ৫টার দিকে একটি প্লাটিনা মোটরসাইকেলে তিনজন সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাশে বিনেরপোতা আব্দুর রহমান কলেজের সামনে তাদের মোটরসাইকেলটি পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি আইচার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

দোলের আবিরে রাঙা
৩ মার্চ ২০২৬ ২৩:৪১

আরো