Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানিতে ডুবে প্রাণ গেল ৬ বছরের শিশুর

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ১৫:৫২ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৭:৫৮

প্রতীকী ছবি

মেহেরপুর: জেলার গাংনী উপজেলার একটি গ্রামে পুকুরের পানিতে ডুবে মমিন (৬) নামের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ধর্মচাকী পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মমিন ওই এলাকার আব্দুস সালামের ছেলে।

স্থানীয়রা জানান,মঙ্গলবার সকালে বাড়ির সঙ্গে যে পুকুর আছে, তার পাশে খেলা করছিল শিশুটি। এক পর্যায়ে, শিশুটি পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়।

শিশুটির পরিবার ও স্থানীয় লোকজন অনেকক্ষণ খোঁজাখুঁজি করে পুকুর থেকে শিশু মমিনকে উদ্ধার করে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর পরিবার ও স্থানীয় লোকজন জানান,মমিন জন্মের পর থেকেই বুদ্ধি প্রতিবন্ধী ছিল।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ