Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হানিফ ফ্লাইওভারের নিচ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
১২ নভেম্বর ২০২৪ ১৮:১৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ি সায়দাবাদ মেয়র হানিফ ফ্লাইওভারের নিচ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নবজাতকের আনুমানিক বয়স একদিন।

মঙ্গলবার (১২নভেম্বর) সকাল ৯টার দিকে সায়দাবাদ মেয়ের হানিফ ফ্লাইওভারের নিচে পিলারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে যাত্রাবাড়ি থানা পুলিশ।

যাত্রাববাড়ি থানার উপ পরিদর্শক (এসআই) ফকরুল হাসান ফারুক জানান, সকালে খবর পেয়ে সায়দাবাদ ফ্লাইওভারের নিচ থেকে ওই ছেলে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় নবজাতকটি একটি সাদা উড়না দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে কোন হাসপাতাল বা বাসা বাড়ি থেকে কেউ মৃত অবস্থায় মরদেহটি ফেলে রেখে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/এমপি