Tuesday 24 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধূমপানমুক্ত ক্যাম্পাস গড়তে র‍্যালি ও শপথ

সারাবাংলা ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪ ১৪:৫৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২৩:০১

ধূমপ্নমুক্ত ক্যাম্পস গড়তে শিক্ষার্থীদে শপথ। ছবি: সারাবাংলা

ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবকুমার ইনস্টিটিউশন ও ড. শহীদুল্লাহ কলেজের উদ্যোগে সামাজিক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে ‘ধূমপানমুক্ত ক্যাম্পাস ও স্বাস্থ্যকর পরিবেশ’ বিষয়ক র‍্যালি ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) সকালে নবকুমার ইনস্টিটিউশন ও ড. শহীদুল্লাহ কলেজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল মান্নান ভূঁইয়া বলেন, ‘ধূমপান নতুন প্রজন্মের কিশোরদের কাছে ফ্যাশনে পরিণত হয়েছে, যা একসময় নেশায় পরিণত হয়। আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে সচেতনামূলক কর্মসূচি হাতে নিয়েছি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই এ ধরনের সচেতনামূলক কর্মসূচি পালন করা উচিত বলে আমি মনে করি।’

বিজ্ঞাপন

উপস্থিত শিক্ষার্থীসহ সবার উদ্দেশে আরও কিছু গঠনমূলক বক্তব্য দেন পর র‍্যালি নিয়ে কলেজ ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে বকশীবাজার মোড় সরকারি বদরুন্নেসা কলেজ, হোসেনী দালান, চকবাজার হয়ে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। র‍্যালি শেষে ‘এখন থেকে আর ধূমপান না করা’র জন্য সবাই শপথ নেন।

কর্মসূচিতে নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা বলেন, এ ধরনের কর্মসূচি সামাজিক সচেতনতা বাড়াতে ও ধূমপানমুক্ত পরিবেশ তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে।’

বিভিন্ন সামাজিক সংগঠন, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ র‍্যালিতে ছয় শতাধিক জনসমাগম ঘটে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো