Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৫ নভেম্বর ২০২৪ ০৯:০৮ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৩:০২

খুলনায় এক পাটের বস্তার গোডাউনে আগুন লেগেছে

খুলনা: খুলনায় এক পাটের বস্তার গোডাউনে আগুন লেগেছে।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে মহানগরীর বড় বাজার সংলগ্ন স্টেশন রোড ও বার্মাশীল এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট রাত ১২টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রেণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে স্টেশন রোডের পাটের তৈরী বস্তা রাখার একটি গোডাউনে ধোঁয়া দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়াস সার্ভিসের সদস্যরা আসার আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

দমকল বাহিনীর ৭টি ইউনিট, স্থানীয় জনতা ও আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার জানান, রাত ১২টা ১৫ মিনিটে জে জে ট্রেডার্স নামে পাটের বস্তার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানতে পারেনি। তদন্ত সাপেক্ষে পরবর্তী অবস্থা জানানো হবে।

সারাবাংলা/এসডব্লিউ