Saturday 28 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে আমন্ত্রণ

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৫ ১৮:১১ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ২২:২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা: যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজকরা।

শুক্রবার (১০ জানুয়ারি) চার মার্কিন সিনেটরের পক্ষ থেকে এ আমন্ত্রণ জানানো হছে বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান।

তিনি জানান, ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’র জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ৫ ও ৬ ফ্রেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে এ প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে। ইউএস কংগ্রেসনাল কংগ্রেস এ প্রেয়ার ব্রেফকফাস্ট আয়োজন করে থাকে বলে জানান শায়রুল কবির।

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেড/পিটিএম
বিজ্ঞাপন

আরো