Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজেস্ট্রেসি ক্ষমতা ফের ২ মাস বাড়ল

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ১৮:৩৯ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৯:৪২

বাংলাদেশ সশস্ত্র বাহিনী

ঢাকা: বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর উপরের পদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ফের বাড়ানো হয়েছে।

ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বাড়িয়ে রোববার (১২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব জেতি প্রু প্রজ্ঞাপনে সই করেন।

এর আগে, গত ১৫ নভেম্বর তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ দুই মাস (৬০ দিন) বাড়ানো হয়েছিল। সেই মেয়াদ শেষ হচ্ছে আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি)।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ