Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
চমক রেখে আফগানিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৫ ০৯:২৯

চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন করল আফগানরা

বড় টুর্নামেন্টকে সামনে রেখে তাদের জার্সি উন্মোচন বরাবরই থাকে চমকে ভরপুর। ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপের মতো চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখেও ঘটা করে নতুন জার্সি উন্মোচন করল আফগানিস্তান ক্রিকেট দল। দুর্দান্ত এক ভিডিও বার্তায় নতুন জার্সির সাথে সবাইকে পরিচয় করিয়ে দিল প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলার অপেক্ষায় থাকা আফগানরা।

গত কয়েক বছরে আইসিসি টুর্নামেন্টে দারুণ পারফর্ম করছে আফগানরা। ২০২৩ বিশ্বকাপে পাকিস্তান ও ইংল্যান্ডকে হারিয়ে তারা হয়েছিল ষষ্ঠ। সেরা ৮ এ থাকার সুবাদে প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলার সুযোগ পেয়েছিলেন রশিদ খানরা। সবশেষ ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছে যায় আফগানিস্তান।

বিজ্ঞাপন

পাকিস্তানের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে নিজেদের জার্সি প্রকাশ করল আফগানরা। দলটির ক্রিকেট বোর্ডের অফিশিয়াল পেজে প্রকাশিত এক ভিডিওতে উন্মোচন করা হয় এই জার্সি। এই জার্সিতে আছে নাসক ক্যালিগ্রাফি ও বিখ্যাত জাম মিনারতের নকশা যা ঘোর প্রোভিন্সে অবস্থিত। জাম মিনারত প্রায় ৮০০ বছর পুরনো।

এই ভিডিওতে নতুন জার্সি গায়ে দেখা গেছে অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি, রহমত শাহ ও অন্যান্যদের। ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবেন আফগানরা।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

চকরিয়ায় ৪ ছিনতাইকারী গ্রেফতার
২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪২

পুকুর কেটে ‘পুকুর চুরি’, কমছে কৃষিজমি!
২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৬

আরো