Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরপুরে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ১৪:৫৯

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুরে ট্রাকচাপায় হালিমা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে পল্লবী মিরপুর-১১ নম্বর সেকশনের ৫ নম্বর রোডের একটি বাসার সামনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে স্বজনরা মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেকে নিহত বৃদ্ধার মেয়ে জুই আক্তার জানান, তাদের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুরনাকালকাপুর গ্রামে। বর্তমানে মিরপুর-১১ নম্বর সেকশন ২৩ নম্বর রোডের একটি বাসায় ভাড়া থাকেন তারা। সকালে মিরপুরের পল্লবীতে ভাইয়ের বাসায় যাচ্ছিলেন ওই বৃদ্ধা। ৫ নম্বর রোডে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

বিজ্ঞাপন

খবর পেয়ে তাকে দ্রুত পঙ্গু হাসপাতালে নিয়ে যায় তারা। সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেকের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনা তদন্তের জন্য পল্লবী থানায় অবগত করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে বাসচাপায় ২ কিশোর নিহত
২৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫১

আরো