Saturday 28 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ১৯:২৪ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ২০:২৭

ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু

ঢাকা: ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, কাজী মনিরুল ইসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ ১২টি মামলা রয়েছে।

আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৫ আগস্ট থেকে পলাতক ছিলেন মনিরুল ইসলাম। তিনি ২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। একাদশ সংসদের সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য ওই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো