Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ১৫:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজারের রামুতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত এবং তিনজন আহত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, হাইওয়ে পুলিশের রামু ক্রসিং থানার পরিদর্শক মো. নাছির উদ্দিন।

নিহত জাহিদুল ইসলাম (২৫) কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের সওদাগর পাড়ার মনসুর আলমের ছেলে। আহতরা সকলে অটোরিকশার যাত্রী বলে তথ্য দিলেও আহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাতে নাছির উদ্দিন বলেন, সোমবার (২৮ এপ্রিল) সকালে রামু রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় কক্সবাজারমুখি মালবাহী একটি ট্রাক সামনে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে গাড়ী দুইটি সড়কের পাশের বিলে উলটে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় অটোরিকশার চালকসহ ৪ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করেছে বলে জানান হাইওয়ে পুলিশের এ পরিদর্শক। নাছির উদ্দিন জানান, আহতরা রামু হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের লাশ সেখানে রয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো