Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈশাখী আমেজে ঐতিহ্যের ‘হালখাতা’ [ছবি]

স্টাফ ফটোকরেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১৯:৪২ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৯:৪৬

সময়ের সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন হয়, কিন্তু কিছু ঐতিহ্য শিকড় গেঁড়ে টিকে থাকে। তেমনই এক প্রাচীন প্রথা হলো বাঙালির ‘হালখাতা’। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় অনেক উৎসবের জৌলুস কমলেও চট্টগ্রামের বাণিজ্যিক পাড়ায় হালখাতা এখনো টিকে আছে স্বমহিমায়।

এক সময় চৈত্র মাসের শেষে বকেয়া মিটিয়ে বৈশাখের প্রথম দিনে মিষ্টিমুখের মাধ্যমে নতুন হিসাব শুরু হতো। এটি ছিল ব্যবসায়ী ও ক্রেতার মধ্যে বিশ্বাস আর আস্থার এক গভীর সম্পর্ক। বর্তমানে সেই আড়ম্বর আগের মতো নেই, তবু চট্টগ্রামের টেরিবাজার, আন্দরকিল্লা ও বক্সিরহাটের অলিগলিতে এখনো দেখা মেলে লাল খাতা তৈরির ব্যস্ততা।

কারিগরদের নিপুণ হাতে লাল শালু কাপড়ে বাঁধানো এই খাতাগুলো যেন কেবল কাগজের স্তূপ নয়, বরং শত বছরের ঐতিহ্যের স্মারক। আধুনিকতার ভিড়েও পুরোনো প্রথাকে ভালোবেসে চট্টগ্রামের ব্যবসায়ীরা আজও নতুন বছরে বুক খোলেন এই লাল খাতার। ছবিগুলো তুলেছেন সারাবাংলার স্টাফ ফটোকরেসপন্ডেন্ট শ্যামল নন্দী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন/এইচআই