Tuesday 28 Apr 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের মেয়েদের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৬ ১৮:৫২

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ নারী দলের শুরুটা হলো হতাশার। সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৫ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের হয়ে দারুণ এক ফিফটি করেছেন স্বর্ণা আক্তার। তবে স্বর্নার দারুণ ব্যাটিং জেতাতে পারেনি বাংলাদেশকে।

১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে ৩৯ রান তোলেন দুই ওপেনার। তবে জুরাইরিয়া ১৬ রানে ফিরতেই ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। দ্রুতই আউট হন শারমিন আক্তার, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দলও চাপে পরে যায়।

দিলারা আক্তার ২৩ রান করে বিদায় নিলে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে বাংলাদেশ। মাঝে সুবহানা মোস্তারি কিছুটা সময় উইকেটে থাকলেও বড় ইনিংস খেলতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ ম্যাচে আর ফিরতে পারেনি।

বিজ্ঞাপন

এই অবস্থায় এক প্রান্তে লড়াই চালিয়ে যান স্বর্ণা আক্তার। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ৪৫ বলে ৬০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন স্বর্ণা, যেখানে ছিল ৪টি চারের মার, ২টি ছক্কা। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রানে থেমেছে বাংলাদেশ নারী দল।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৬১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে। দলের হয়ে হার্শিথা ৬১ এবং ইমেশা দোলানি ৫৫ রানের দারুণ দুটি ইনিংস খেলেন। তাদের জুটিই মূলত বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। বাংলাদেশি বোলারদের মধ্যে সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও মারুফা আক্তার দুটি করে উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর