Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর মিশন: একাদশে পরিবর্তন কয়টি?

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ১২:৫১ | আপডেট: ১ জুন ২০২৫ ১২:৫৩

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের হার নিশ্চিত হয়েছে আগেই। আজ মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটা। আজ হারলে হোয়াইটওয়াশ।

আজ বাংলাদেশ সময় রাত ৯টায় পাকিস্তানের লাহোরে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ধবলধোলায়ের মুখে দাঁড়িয়ে একদমই স্বস্তিতেই নেই বাংলাদেশ। কদিন আগে সংযুক্ত আরব আমিরাতের মতো দলের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ। অনেকদিন যাবতই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থা যাচ্ছে-তা। এর মধ্যে পাকিস্তান সিরিজে দলের একের পর এক ইনজুরির থাবা।

ইনজুরির কারণে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার আগেই সিরিজ থেকে ছিটকে গেছেন। ভালো বোলিং করতে থাকা অপর পেসার শরিফুল ইসলামও দ্বিতীয় টি-টোয়েন্টির দিন চোট পেয়ে ছিটকে গেছেন। এদিকে, ব্যাটিংটা অনেকদিন ধরেই হচ্ছে অপ্রত্যাশিত।

বিজ্ঞাপন

এতো প্রতিবন্ধকতার মধ্যে পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে কেমন একাদশ বেছে নিবে বাংলাদেশ?

বোলিংয়ে পরিবর্তন নিশ্চিত। পরিবর্তন আসতে পারে ব্যাটিংয়েও। আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি করলেও তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন পাকিস্তান সিরিজে পুরোপুরি ব্যর্থ। ফলে ইমনের বদলে আজ একাদশে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। এর বাইরে ব্যাটিংয়ে পরিবর্তনের সম্ভবনা কম।

বোলিংয়ে পেস বিভাগে স্বাভাবিকভাবেই পরিবর্তন আসছে। সিরিজ থেকে ছিটকে যাওয়া শরিফুল ইসলামের জায়গায় একাদশে দেখা যেতে পারে অপর পেসার খালেদ আহমেদকে। বাকি দুই পেসার তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ একাদশে থাকছেন তা মোটামুটি নিশ্চিন। স্পিনিং অলরাউন্ডার হিসেবে এই ম্যাচেও শেখ মাহেদির বদলে মেহেদি হাসান মিরাজের ওপর আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। গত দুই ম্যাচ ভালো করতে না পারলেও রেগস্পিনার রিশাদ হোসেনও একাদশে না থাকার সম্ভবনা কম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৮

ভোলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক নারী
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৩

আরো