Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরের মাঠে খেলতে ঢাকায় এলেন হামজা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৩:১৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামজা চৌধুরীকে বরণ করে নেন বাফুফে কর্মকর্তারা

বাংলাদেশ জাতীয় দলের হয়ে হামজা চৌধুরীর অভিষেক গত মার্চের এশিয়ান কাপ বাছাইপর্বে। ভারতের বিপক্ষে সেই ম্যাচের পর সবার অপেক্ষা, কবে দেশের মাঠে লাল সবুজের জার্সি গায়ে নামবেন এই মিডফিল্ডার? সেই অপেক্ষা ফুরাচ্ছে দ্রুতই। আগামী ১০ জুন অনুষ্ঠেয় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলার জন্য আজ (সোমবার) সকালে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা।

বৈরি আবহাওয়া উপেক্ষা করে নরসিংদী, মুন্সিগঞ্জ-সহ ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে সমর্থকরা ভিড় জমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, উদ্দেশ্য হামজাকে এক নজরে দেখা। আজ সকাল ১০টা ৩০ মিনিটে তার অবতরণ করার কথা থাকলেও ফ্লাইট বিলম্বের কারণে পৌঁছান ১০টা ৫৫ মিনিটে।

বিজ্ঞাপন

বিমানবন্দরে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বাফুফের কর্মকর্তারা। হামজা সেখান থেকে সরাসরি দলের সাথে যোগ দেন টিম হোটেলে। চলছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। গতকাল বিকেলে প্রথমবার জাতীয় স্টেডিয়ামে অনুশীলন সেরেছে জাতীয় দল। আজ হামজাও বিকেলে যোগ দেবেন ট্রেনিং সেশনে।

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে হামজা খেলবেন কিনা, এখনও নিশ্চিত নয়। যদিও বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, বড় ম্যাচের আগে দেশের মাঠে হামজাকে খেলানোর পরিকল্পনা তার আছে।

সারাবাংলা/জেটি
বিজ্ঞাপন

রোজার শুরু থেকেই স্কুল ছুটি
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৮

আরো