Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থানায় অভিযোগ সম্পর্কে যা বললেন তাসকিন ও বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১৫:৩৫ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৫:৪২

ফোনে ডেকে নিয়ে মারধর করার অভিযোগে জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদের নামে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। গতকাল রাতে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে, তাসকিন আহমেদ অভিযোগ অস্বীকার করেছেন। তাকে বিব্রত করার উদ্দেশ্যে এই জিডি করা হয়েছে বলেছেন তারকা পেসার। এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বিষয়টিকে দুঃখজনক বলা হয়েছে।

অভিযোগে বলা হয়, গতকাল রাতে মিরপুর ১ নম্বরে এই ঘটনা ঘটে। পরে রাতেই মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযোগকারী সিফাতুল রহমান সৌরভের সঙ্গে তাসকিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল। সৌরভ অভিযোগ করেন, তাকে ফোনে ডেকে নিয়ে কিল-ঘুষি দিয়ে জখম করা হয় এবং হুমকি দেওয়া হয়।

বিজ্ঞাপন

অভিযোগ সম্পর্কে তাসকিন বলেছেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে পুরোটাই মিথ্যা। আমি বাসা পরিবর্তন নিয়ে ব্যস্ত। আমি ওদের মারিনি। ওরা আমার নামে মিথ্যা জিডি করে আমাকে বিব্রত করার চেষ্টা করছে।’

তাসকিন আরও বলেন, ‘আমার বন্ধু রসি নামে একজন আছেন, ওরা আমার এই বন্ধুকে মেরেছে। তাই আমি মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করেছিলাম। পুলিশ গিয়ে ওদেরকে মোহাম্মদপুরে খুঁজেছে। এজন্য এরা উল্টো আমার নামে জিডি করেছে।’

এদিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘মিডিয়াতে নিউজটা সকালে দেখলাম। আমাদের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ফাহিম ভাইও (ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান) দেখেছে। এটা নিয়ে অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে। এটা যদি ঘটে থাকে তাহলে সেটা খুব দুঃখজনক। আইকন প্লেয়ার এসবে জড়ানো উচিত না। আমি এই ব্যাপারে আর মন্তব্য করতে চাচ্ছি না। কি হয়েছে সেটা আগে বের হোক।’

উল্লেখ্য, গত ২৪ জুলাই মিরপুরে সর্বশেষ ম্যাচ খেলেছেন তাসকিন। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের ওই ম্যাচে দারুণ পারফর্মও করেছিলেন তারকা পেসার।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৮

আরো