Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূর্বাচলে স্টেডিয়ামের মাটি চুরি: যা বলছে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১২:১২

পূর্বাচলে ক্রিকেট স্টেডিয়াম থেকে মাটি চুরির পর ঘটনাস্থল পরিবর্দন করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। এই ঘটনায় দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।

আগামী ২০৩১ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পূর্বাচলে স্টেডিয়াম তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে। অনেকদিন ধরেই স্টেডিয়ামের অবকাঠামো তৈরির কাজ চলছে। তার অংশ হিসেবে ২০ হাজার ঘনফুট (সিএফটি) মাটি কেনা হয় এবং সেগুলো বিছিয়ে দেওয়া হয়। কিন্তু সেখান থেকে ১৩ হাজার ঘনফুট মাটি চুরি হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট, ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস ও বয়সভিত্তিক বিভাগের প্রধান আসিফ আকবর।

বিজ্ঞাপন

পরিদর্শন শেষে গণমাধ্যমের সামনে আফসোসের কথা জানিয়েছেন খালেদ মাসুদ পাইলট। দ্রুত একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন তিনি।

পাইলট বলেন, ‘নিরপেক্ষ একটা তদন্ত কমিটি করব, ওই কমিটিতে হয়তো দুয়েকজন আমাদের ডিরেক্টর থাকবেন, আর বাইরের দুয়েকজন থাকবেন গোয়েন্দা সংস্থা থেকে। আমি মনে করি, এমন মানুষ রাখব যারা এসব কাজ করতে অভ্যস্ত। তিন সদস্যের একটা কমিটি করার পরিকল্পনা। আমি প্রেসিডেন্টকে (আমিনুল ইসলাম বুলবুল) তা দেব এবং জানাব যেন তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করে বিষয়টির তদন্ত করা হয়।’

২০ হাজার ঘনফুট মাটি কেনা হলেও সেখানে বর্তমানে মাত্র সাড়ে ৭ হাজার ঘনফুট মাটি আছে। এ বিষয়ে পাইলট বলেন, ‘এটা আমি শুনেছি এবং আমাদের একটা টিম আসছিল। আমি যখন দায়িত্ব পাই তার আগ থেকেই আমি এমন একটা ঘটনার কথা শুনেছি। এখানে প্রায় ২০ হাজার সেফটিকের মতো মাটি পূর্বাচলে পড়ার কথা এবং এখন মেজারমেন্ট করে জানা গেছে প্রায় সাড়ে সাত হাজার সেফটিকের মতো মাটি আছে।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

দৌলতদিয়ায় শাহ্ মখদুম ফেরিতে আগুন
২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩০

আরো

সম্পর্কিত খবর