Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরাজ ম্যাজিকের পর মুমিনুলের সেঞ্চুরি


৫ অক্টোবর ২০১৯ ১৯:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় আন-অফিসিয়াল টেস্টের দ্বিতীয় দিন শেষে ১৫ রানের লিড নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচে হাম্বানটোটায় মুখোমুখি হয়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। লঙ্কানদের প্রথম ইনিংসে ২৬৮ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ তুলেছে ৬ উইকেটে ২৮৩ রান।

মেহেদি হাসান মিরাজ একাই নিয়েছেন সাতটি উইকেট। ব্যাট হাতে নেমে দলপতি মুমিনুল সেঞ্চুরির দেখা পেয়েছেন। ফিফটির দেখা পেয়েছেন ওপেনার সাদমান ইসলাম।

লঙ্কান ওপেনার নিশানকা ৮৫, কামিন্দু মেন্ডিস ৬২, দলপতি আশান প্রিয়াঞ্জন ২৮, আশালাঙ্কা ৪৪ আর লাহিরু উদারা করেন ২০ রান। মেহেদি হাসান মিরাজ ৩৭ ওভারে ১৪ মেডেন নিয়ে ৮৪ রান খরচায় পান সাতটি উইকেট। পেসার এবাদত হোসেন ২৩ ওভারে ৬২ রানের বিনিময়ে তুলে নেন দুটি উইকেট। সালাউদ্দিন শাকিল একটি উইকেট নিয়েছেন।

বিজ্ঞাপন

ব্যাটিংয়ে নেমে ওপেনার জহুরুল ইসলাম ব্যক্তিগত ১ রানে বিদায় নেন। আরেক ওপেনার সাদমান ১০৪ বলে আটটি চার আর একটি ছক্কায় করেন ৭৭ রান। তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত ৯ রানে সাজঘরে ফেরেন। চার নম্বরে নেমে দলপতি মুমিনুল হক খেলেন ১১৭ রানের ইনিংস। তার ১৯০ বলে সাজানো ইনিংসে ছিল ১৫টি চার আর একটি ছক্কার মার।

মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ২১ রান। এনামুল হক বিজয় ৮ রানে ফেরেন। দিন শেষে অপরাজিত আছেন নুরুল হাসান সোহান (৩৫) এবং মেহেদি হাসান মিরাজ (৬)।

** শ্রীলঙ্কায় এবার মিরাজের শিকার সাত ব্যাটসম্যান

বিজ্ঞাপন

আরো