Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের বিপক্ষে টস জিতে খুলনার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২২ ১৩:০৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের শেষে খেলা এখন চট্টগ্রামে। দুই দিন বিরতির পর শুক্রবার (২৮ জানুয়ারি) খুলনা টাইগার্সের লড়াই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।

দুই দলের প্রথম দেখায় খুলনা টাইগার্সকে ২৫ রানের ব্যবধানে হারিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবার দুই দল দ্বিতীয়বার মুখোমুখি।

খুলনা টাইগার্সের একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, তানজিদ হাসান তামিম, রনি তালুকদার, ইয়াসির আলী রাব্বি, থিসারা পেরেরা, শেখ মাহেদি হাসান, ফরহাদ রেজা, সোহরাওয়ার্দি শুভ, নাভিন উল হক এবং কামরুল ইসলাম রাব্বি।

বিজ্ঞাপন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একাদশ: কেনার লুইস, শামিম হোসেন পাটওয়ারি, সাব্বি রহমান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নাইম ইসলাম, জ্যাক উইলস, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম এবং নাসুম আহমেদ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ বিপিএল। এবারের বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো