Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বলে ওঠার আগে বাটলারকে নেভালেন শরিফুল

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০২৩ ১৪:১৫ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ ১৪:১৭

ফাইল ছবি

দাভিদ মালান ১৪০ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরার পরেই উইকেটে আসেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। আর এসেই নিজের চিরচেনা ভঙ্গিতে ব্যাট চালাতে শুরু করেন। তবে তাকে জ্বলে উঠতে দেননি টাইগার পেসার শরিফুল ইসলাম। জ্বলে ওঠার আগেই বাটলারকে নিভিয়ে দিলেন এই পেসার।

৪০তম ওভারের প্রথম বল ডিপ এক্সট্রা কাভার দিয়ে চার হাঁকালেন বাটলার। পরের বলে এক রান নিয়ে দিলেন রুটকে। রুটও এক রান নিয়ে আবারও স্ট্রাইক দিলেন বাটলারকে। চতুর্থ বলটি বাটলারকে অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে দিয়েছিলেন শরিফুল। বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বেশ বাইরের নাকল বল লেগে খেলতে গিয়ে স্টাম্পে টেনে আনেন বাটলার। ভাঙে ১৪ বল স্থায়ী ৩০ রানের জুটি।

বিজ্ঞাপন

১০ বলে একটি চার আর একটি ছয়ে ২০ করে ফিরলেন ইংলিশ অধিনায়ক। ইংল্যান্ড দলীয় ২৯৬ রানে হারাল তৃতীয় উইকেট।

এই রিপোর্ট লেখা অবধি ইংল্যান্ডের সংগ্রহ ৪১ ওভারে ৩ উইকেটে ৩০৪ রান। রুট ৮২ আর ব্রুক ৫ রানে ব্যাট করছেন।

ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো