Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ২১:১০

শ্রীমঙ্গল থানা, মৌলভীবাজার।

সিলেট: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালকসহ দু’জন নিহত হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) বিকেলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের অটোরিকশা চালক হান্নান মিয়ার (৩৫) পরিচয় পাওয়া গেছে। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মহাসড়কে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা অটোরিকশা চালকসহ চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দু’জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।

বিজ্ঞাপন

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনার বিষয়ে জানান, দুর্ঘটনায় নিহত দু’জনের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর