Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ‘গণপিটুনি’ দিয়ে পুলিশে সোপর্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ২১:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট: সিলেটে কাওসার আল মামুন নামে নিষিদ্ধ এক ছাত্রলীগ নেতাকে ‘গণপিটুনি’ দিয়ে পুলিশে সোপর্দ ছাত্র-জনতা। শনিবার (১০ মে) বিকেলে সিলেটের চৌহাট্টার বিজয় চত্ত্বরে এ ঘটনা ঘটে।

আটক কাওসার আল মামুন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তিনি ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের বাসিন্দা।

জানা যায়, সিলেটের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে গণজমায়েত চলছিল। সেখানে হঠাৎ কাওসার আল মামুন উপস্থিত হলে ছাত্র-জনতা চিনতে পেরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

সেখানে উপস্থিত কয়েকজন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী সারাবাংলাকে জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মামুন স্বড়যন্ত্র করার জন্যে আসে। তার আগেই ছাত্ররা তাকে দেখে সন্দেহ হলে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।

বিজ্ঞাপন

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম সারাবাংলাকে জানান, ছাত্র-জনতা ছাত্রলীগ নেতা কাওসার আল মামুনকে মারধর করলে পুলিশ গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে সুনামগঞ্জে একটি মামলার খবর পেয়েছি। আমরা খোঁজখবর নিচ্ছি।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো