খুলনা: খুলনা নগরভবনে পেট্রোল বোমা হামলার ঘটনায় আলী অপিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মুসলমানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আলী অপি নগরীর অগ্রণী ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা। এসময় খুলনা নগরভবনে পেট্রোল বোমা হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক অপিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত রোববার (১৫ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা খুলনা নগরভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে।