Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

র‍্যাব পুনর্গঠনে কমিটি গঠন

স্পেশাল করেসপডেন্ট
১২ মে ২০২৫ ১৭:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: র‍্যাব পুনর্গঠনে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, একজন উপদেষ্টাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি চাইলে সদস্য বাড়াতে কিংবা কমাতেও পারবে।

সোমবার (১২ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিং এ  তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল র‍্যাব পুনর্গঠন, এটি কিভাবে পুনর্গঠন হবে? এটির এই নামই থাকবে কিনা, এই পোশাক থাকবে কিনা, এটি কিভাবে অর্গানাইজ হবে সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে। আমরা একজন উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছি। কমিটি এ নিয়ে কাজ করবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এইচআই