Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঐকমত্য কমিশনের সঙ্গে সিপিবি’র বৈঠক আজ‎

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ০৮:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ বৈঠকে বসছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
‎
‎মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।
‎
এর আগে, ‎সোমবার (১২ মে) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎
‎উল্লেখ্য, সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
‎
‎আজ পর্যন্ত মোট ৩১টি রাজনৈতিক দল কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে।
‎

‎সারাবাংলা/এনএল/এসডব্লিউ