Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুর্নীতির মামলায় সাজার বিরুদ্ধে ডা. জুবাইদা রহমানের আপিল

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১৩:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দুর্নীতির মামলায় তিন বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (১৩ মে) সকালে বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে এই আবেদন করেন তিনি। আপিলের জন্য জুবাইদাকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট।

জুবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ২০২৩ সালের আগস্টে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

২০২৪ সালের ৫ আগস্টের পর আপিলের শর্তে জুবাইদা রহমানের সাজা স্থগিত করে সরকার। ১৭ বছর পর ৬ মে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

সারাবাংলা/আরএম/ইআ