Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পটুয়াখালীতে নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১৩:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী: জেলার মৎস্য বন্দর মহিপুরের নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টায় ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বড়ইতলা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ওই ব্যক্তির পরনে ছিল একটি কালো প্যান্ট।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা,মরদেহটি খাপড়াভাঙ্গা নদী থেকে কাটাভারানী খাল হয়ে বড়ইতলা নদীতে ভেসে এসেছে। মরদেহের অনেক স্থানে পঁচন ধরেছে। তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বিকাশ মন্ডল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সারাবাংলা/এসডব্লিউ