Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেড় লাখ টাকা বেতনে এনজিওতে চাকরির সুযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১১:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ‎প্রোগ্রাম ম্যানেজার পদে লোক নিচ্ছে ফ্রান্সভিত্তিক দাতা সংস্থা, আন্তর্জাতিক মানবিক সংস্থা অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার। বাংলাদেশের কক্সবাজারে তাদের একটি প্রকল্পে প্রোগ্রাম ম্যানেজার মানসিক স্বাস্থ্য এবং মনস্তাত্ত্বিক সহায়তাকারী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
‎
‎পদের নাম: প্রোগ্রাম ম্যানেজার-মেন্টাল হেলথ অ্যান্ড সাইকোলজিক্যাল সাপোর্ট (এমএইচপিএসএস)
‎
‎পদ সংখ্যা: উল্লেখ নেই
‎
‎চাকরির স্থায়িত্ব: চুক্তি ভিত্তিক। চুক্তির মেয়াদ ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত।
‎
‎শিক্ষাগত যোগ্যতা: পাবলিক হেলথ/সোশাল সায়েন্স/এনভায়রমেন্ট সায়েন্সে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
‎
‎অন্যান্য যোগ্যতা:

বিজ্ঞাপন

তথ্য বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরিতে দক্ষতা
মাইক্রোসফট অফিস ও মোবাইল ডেটা সংগ্রহ টুল (যেমন Kobo, ODK) ব্যবহারে অভিজ্ঞতা
বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলতা
‎
‎অভিজ্ঞতা:

সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা
‎বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলতা
‎
‎দায়িত্বসমূহ:

  • ‎রোগ পর্যবেক্ষণ কার্যক্রম তদারকি ও সমন্বয় করা
  • ‎স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরি
  • জাতীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্য নির্দেশিকা অনুযায়ী কাজ করা
  • ‎সরকার ও অন্যান্য সহযোগী সংস্থার সঙ্গে সমন্বয় রক্ষা করা
  • দলের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা প্রদান

চাকরির ধরন: ফুল টাইম
‎
‎প্রার্থীর ধরন: নারী/পুরুষ
‎
‎বয়সসীমা: উল্লেখ নেই
‎
‎কর্মস্থল: কক্সবাজার
‎
‎বেতন: মাসিক ১,৪৬,৮৮০ টাকা
‎
‎আবেদন:
‎আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়।
‎
‎আবেদনের সময়সীমা: ২২ মে ২০২৫

‎সারাবাংলা/এনএল/এমপি