Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপি নেতা সাধনকে গুলি করে হত্যা, জামায়াতের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১৯:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীতে বিএনপি নেতা কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।

সোমবার (২৬ মে) এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রোববার (২৫ মে) রাত ১২টার দিকে ঢাকার বাড্ডা থানার গুদারাঘাট এলাকায় গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধনকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। আমরা এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, যে কোনো হত্যাকাণ্ডই নিন্দনীয়। দেশের নাগরিকদের জানমাল রক্ষা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। আমরা আশা করি, সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

বিজ্ঞাপন

তিনি আহ্বান জানিয়ে বলেন, এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।

সারাবাংলা/এফএন/এনজে