Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালাসের রায় ট্রাইব্যুনালে / এটিএম আজহারের মুক্তির আদেশ কিছুক্ষণের মধ্যেই

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১৭:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসের রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছেছে।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখা থেকে রায়ের কপি ট্রাইব্যুনাল কার্যালয়ে পৌঁছায়। প্রসিকিউটর এমএইচ তামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

কিছুক্ষণের মধ্যেই আজহারের মুক্তির আদেশ জারি করা হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল সূত্র। এর আগে, খালাসের রায়ে সই করেন আপিল বিভাগের সাত বিচারপতি।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ছাড়াও সই করা অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি ইমদাদুল হক, বিচারপতি মো. আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

বিজ্ঞাপন

এদিন সকাল ৯টা ৫৫ মিনিটে এটিএম আজহারকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেন আপিল বিভাগ। সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চের সর্বসম্মতিক্রমে এ রায় ঘোষণা করা হয়। এই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেয়েছেন। যা নজিরবিহীন ঘটনা।

সারাবাংলা/আরএম/পিটিএম