Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সুরভি’ পরিদর্শনে ডা. জুবাইদা রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১৮:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ‘সুরভি’ পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২৭ মে) দুপুরি ধানমন্ডিতে ‘সুরভি’র প্রধান কার্যালয়ে যান। এ সময় সুরভির কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ডা. জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু ১৯৭৯ সালে ‘সুরভি’ প্রতিষ্ঠা করেন। গত ৪৬ বছর ধরে প্রায় ২৮ লাখ শিশুকে সাক্ষরতা দিয়েছে ‘সুরভি’।

সারাবাংলা/এজেড/পিটিএম