Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেলাওয়ার হোসাইন সাঈদী এভাবেই ফিরে আসতে পারতেন: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১৯:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেলাওয়ার হোসাইন সাঈদী আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (২৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার আজকে মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন উল্লেখ করে সারজিস বলেন, ‘আওয়ামী দুঃশাসনের শিকার, মিথ্যা মামলায় জীবন হারানো এমন কিছু মানুষকে আজ মনে পড়ছে। হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলাওয়ার হোসাইন সাঈদী আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন! ফিরে আসতে পারতেন নাম না জানা গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া হাজারো আমাদের ভাই-বোন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘কিন্তু সেই সুযোগ আর নেই। আমাদের যাদের সুযোগ হয়েছে এই মা, মাটি ও দেশের জন্য কিছু করার, তারা যেন সৌভাগ্যক্রমে পাওয়া এই সুযোগ এবং আমানতের খেয়ানত না করি।’

সারাবাংলা/এফএন/এইচআই