Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্রীড়া সেল গঠন করল এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ০০:০৭

জাতীয় নাগরিক পার্টি

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে ক্রীড়া সেল গঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ক্রীড়া সেলের সম্পাদক নির্বাচিত হয়েছেন আহনাফ সাঈদ খান এবং সহ সম্পাদক সালমান জাভেদ

এ ছাড়া অন্যান্য সদস্যরা হলেন- নাহিদ উদ্দিন তারেক, ফাহিম রহমান খান পাঠান, ইমরান নাঈম, জাহিদুল ইসলাম সৈকত, মো. দিদার শাহ্, ইয়াহিয়া জিসান, আল আমিন আহমেদ টুটুল ও হাফসা জাহান।

সারাবাংলা/এফএন/এইচআই