Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ০৮:৩৮

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শান্তিনগর এলাকায় যাত্রিবাহী বাসের ধাক্কায় তাসিকুল ইসলাম (৭৩) নামে এক ব্যক্তি মারা গেছেন। রোববার (১ জুন) ভোর পৌনে ৫টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ভোর সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে ওই ব্যক্তি শান্তিনগর মোড়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

মৃত ব্যক্তির ছেলে মাহফুজ বিন তাসিফ জানান, তাদের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলায়। বর্তমানে রমনা সিদ্ধেশ্বরী এলাকায় ভাড়া থাকেন। তার বাবা অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। প্রতিদিনের মত আজকেও ফজরের নামাজ পড়তে বের হয়েছিলেন তার বাবা। পরে পুলিশের মাধ্যমে জানতে পারেন শান্তিনগরে বাস ধাক্কায় হাসপাতালে মারা গেছেন।

সারাবাংলা/এসএসআর/এমপি