Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু আজ

‎স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ০৯:২৩

ঢাকা: ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে আজ। রোববার (১ জুন) বোর্ডে উপস্থিত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের এ প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
‎
‎সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ টাংগাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে। এ ছাড়া ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলার প্রবেশপত্র সোমবার (২ জুন) বিতরণ করা হবে।
‎
‎বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র নির্ধারিত সময়সূচি অনুযায়ী উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা হতে বিতরণ করা হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকার প্রাপ্ত কোন শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস সময় চলাকালীন সময়ে গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
‎
‎কোনো অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা প্রদান করা যাবে না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে আবেদন পত্রে গভর্নিং বডির সভাপতি জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। তিনি তার কেন্দ্রাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র দ্রুত সময়ের মধ্যে বিতরণ করবেন।
‎
‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রবেশপত্র যাচাইপূর্বক কোন প্রকার ত্রুটি, কম, বেশি সংশোধন করিয়ে দেয়ার জন্য অবশ্যই ১৫ জুন হতে ২২ জুনের মধ্যে উপপরীক্ষা নিয়ন্ত্রকের (উচ্চমাধ্যমিক) নিকট নির্ধারিত ছক অনুযায়ী আবেদনপত্র জমা দিয়ে সংশোধন করিয়ে নিতে হবে। অন্যথায় পরীক্ষার কোন প্রকার জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা দায়ী থাকবেন।
‎
‎এই ওয়েবসাইটটি থেকে বিস্তারিত তথ্য জানা যাবে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এমপি