Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ১৫:৫১

বিদ্যুৎস্পৃষ্টের প্রতীকী ছবি

সুনামগঞ্জ: জেলার শাল্লায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।

রোববার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আটগাঁও ইউনিয়নের মির্জাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত মো. সেলিম মিয়া (৩০) আটগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রোববার সকালে বাড়ির পাশে মাছ ধরতে যান মো. সেলিম মিয়া। এ সময় হঠাৎ বজ্রাঘাতে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ