Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘হাসিনাকে ফ্যাসিস্ট হতে সাহায্যকারীরা নতুন বন্দোবস্তে বহাল তবিয়তে রয়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ১৯:৩১

গণসংহতি আন্দোলন আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

ঢাকা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সাহায্য করেছিলেন, এখন তারা নতুন বন্দোবস্ত করে বহাল তবিয়তে রয়েছেন। ফ্যাসিজমের থেকে যাওয়া শিকড়ে পানি ঢেলে তাঁরা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছেন।’

রোববার (১ জুন) দুপুরে, গণসংহতি আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, গণ–অভ্যুত্থানে পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্যে ফাটল ধরেছে। কোনো অভ্যুত্থানের প্রথম সারির নেতারা এতটা বিতর্কিত হননি, যতটা এখন হচ্ছেন। তরুণেরা অনাকাঙ্ক্ষিত কাজে জড়িত হয়ে পড়েছেন, যা লজ্জাজনক।

একটি দল ছাড়া কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না, প্রধান উপদেষ্টার এমন বক্তব্য উলটোভাবে সত্য বলে মন্তব্য করেন সাইফুল হক। তিনি বলেন, জাপানে প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, সেটা তথ্যভিত্তিক নয়।

বিজ্ঞাপন

এ সময় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘মুহাম্মদ ইউনুস জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারেননি, তিনি রাজনৈতিক দলগুলোকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভক্ত করেছেন।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘হাতেগোনা দুই চারটি দল বাদে অধিকাংশ রাজনৈতিক দলেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। যেসব উপদেষ্টার কারণে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হয়েছে, সরকারের নিরপেক্ষতা বজায় রাখাতে প্রয়োজনে তাদের বাদ দিতে হবে।’

সারাবাংলা/এফএন/এনজে