Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাগেরহাটে বজ্রপাতে জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ১৯:৫৩

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে ইউনুস খান (৩০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রোববার (১ জুন) দুপুরে বলেশ্বর নদে গোসল করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে।

মৃত ইউনুস উপজেলার সাউথখালী ইউনিয়নের রায়েন্দা গ্রামের সাইয়েদ খানের ছেলে।

প্রত্যক্ষদর্শী রাসেল জানান, দুপুরে বলেশ্বর নদে গোসল করার সময় ইউনুস খান বজ্রপাতে আহত হন। তাৎক্ষাণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে  চিকিৎসক মৃত ঘোষণা করে। তিন মাস আগে ইউনুস সৌদি আরব থেকে দেশে ফিরে নৌকা-জাল কিনে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনুবা আলম জানান, হাসপাতালে আনার আগেই ইউনুসের মৃত্যু হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর