Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনসিপির ১১ সদস্যের ঢাকা জেলা সমন্বয় কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ২১:৩৩

জাতীয় নাগরিক পার্টি

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১১ সদস্যের ঢাকা জেলা সমন্বয় কমিটি গঠন করেছে। রোববার (১ জুন) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকা জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে রাসেল আহমেদকে। যুগ্ম সমন্বয়কারী মেহেরাব সিফাত।

এছাড়া কমিটির সদস্যরা হলেন— ভীম্পাল্লী ডেভিড রাজু, আলেয়া আঁখি, মো. জাবেদ হোসেন (কেরানীগঞ্জ মডেল থানা), মো. ইমরান হোসেন (দক্ষিণ কেরাণীগঞ্জ থানা), আছিমা আক্তার (নবাবগঞ্জ থানা), মশিউর রহমান (দোহার থানা), জুলকার নাইন (সাভার থানা), আসাদুল ইসলাম মুকুল (ধামরাই থানা) মাও. শোয়েবুর রহমান (আশুলিয়া থানা)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এসআর