Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ / হোয়াইটওয়াশ হয়ে লিটনের দুঃখপ্রকাশ, ‘ঘুরে দাঁড়ানোর’ প্রত্যয়

স্পোর্টস ডেস্ক
২ জুন ২০২৫ ০৮:৪৪

সিরিজ হারের পর দুঃখ প্রকাশ করেছেন লিটন

প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। লাহোরে সিরিজের শেষ ম্যাচটা ছিল হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। সেই লড়াইয়েও ব্যর্থ বাংলাদেশ। বড় স্কোর দাঁড় করালেও মোহাম্মদ হারিসের বিধ্বংসী সেঞ্চুরিতে ৭ উইকেটের জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। ৩-০ তে সিরিজ হারের পর বাংলাদেশ অধিনায়ক লিটন দাস দুঃখ প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ আগামীতে ঘুরে দাঁড়াবে।

১৯৬ রানের বড় সংগ্রহ দাঁড় করানোর পর বাংলাদেশ সমর্থকরা হয়তো ভেবেছিলেন, সান্ত্বনার এক জয় নিয়েই দেশে ফিরবে দল। তবে ব্যাটারদের ভালো করার রাতে হতাশ করেছেন বোলাররা। হারিসের সেঞ্চুরিতে অয়ানাসেই এই লক্ষ্য টপকে গেছে পাকিস্তান। আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর এবার পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলেন লিটনরা।

বিজ্ঞাপন

প্রথম দুই ম্যাচে হারের জন্য লিটন দোষারোপ করেছিলেন বেশ কয়েকটি ইস্যুকে। তবে শেষ ম্যাচ হেরে কাউকে দোষারোপ না করে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন লিটন, ‘আমি বাংলাদেশি সমর্থকদের কাছে সত্যিই দুঃখিত। আমরা কোনো ম্যাচ জিততে পারিনি। আশা করি আমরা ঘুরে দাঁড়াব। এখানকার দর্শক অসাধারণ ছিল। তারা সবাইকে সমর্থন দিয়েছে। আশা করি আবার যখন পাকিস্তানে আসব, তারা মাঠে খেলা দেখবে।’

ব্যাটিং পিচে কীভাবে বোলারদের বড় লক্ষ্য ডিফেন্ড করতে হবে, সেটা শেখার ব্যাপারেই তাগাদা দিলেন লিটন, ‘পিচ খুব ভালো ছিল। এমন পিচে ভিন্ন ভিন্ন ব্যাটাররে কীভাবে বোলিং করতে হয়, সেটা আমাদের শিখতে হবে। একেক ব্যাটারের শক্তি ও দুর্বলতা একেক রকম। আমাদের এসব নিয়ে ভাবতে হবে। সেভাবেই বোলিং করতে হবে।’

সারাবাংলা/এফএম