Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যবসায়ী হত্যা: ৫ দিনের রিমান্ডে রাশেদ খান মেনন

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৩:৩৫

সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে ব্যবসায়ী মনির হত্যার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলাম এ আদেশ দেন। এদিন তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক। শুনানি শেষে রাশেদ খানের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেফতার হন মেনন। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে রাশেদ খান মেনন প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

সারাবাংলা/আরএম/এমপি