ঢাকা: নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন শিবপুর জোনাল অফিসের অধীনস্থ শিবপুর উপজেলার একাধিক এলাকায় মঙ্গলবার (৬ অক্টোবর) ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মর্ডানাইজেশন প্রকল্পের আওতায় ঠিকাদার কর্তৃক বৈদ্যুতিক লাইন স্থানান্তর কাজের জন্য ৬ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৮:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত ১১ কেভি লাখপুর ফিডারের আওতায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে: লাখপুর, দুলালপুর, শিমুলতলা, তালতলা, দরগার বন্দ, মানিকদী, গড়বাড়ি, সাতপাইকা, শিমুলিয়া, নিশ্চিন্তপুর, পাড়াতলা, আলীনগর, মধ্যনগর, হরিনারায়ণপুর, গাজীপুরা ও এর আশেপাশের সংলগ্ন এলাকাসমূহ।
শিবপুর জোনাল অফিস কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, কাজের সুবিধার্থে ও নিরাপত্তার স্বার্থে যেকোনো মুহূর্তে লাইন চালু বা বন্ধ হতে পারে। তাই কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া যেকোনো বৈদ্যুতিক লাইনে কাজ করা বা ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কাটা থেকে বিরত থাকার জন্য গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে।
সাময়িক এই অসুবিধার জন্য নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ (শিবপুর জোনাল অফিস) কর্তৃপক্ষ গ্রাহকদের নিকট দুঃখ প্রকাশ করেছে।