Saturday 21 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোনার দামে বিশাল পতন, ভরি ১ লাখ ৯৪ হাজার টাকা

সারাবাংলা ডেস্ক
২১ নভেম্বর ২০২৬ ২৩:৩৩ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬ ২৩:৩৭

মূলবান ধাতু সোনা। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের বাজারে সোনার বাজারে হঠাৎ ধস নেমে এসেছে। টানা নবম বারের মতো সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৬১৮২ কমিয়ে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই দাম কমানো হয়েছে। এতে টানা ২ দিনে সোনার দাম কমলো ১৭ হাজার ১৪৬ টাকা।

শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। রোববার (২২ নভেম্বর) থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হবে।

বিজ্ঞাপন

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। আর ২১ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। আর ১৮ ক্যারেটের জন্য গুনতে হবে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে; তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী ক্রেতাদের মজুরি পরিশোধ করতে হবে।

এ ছাড়া মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে; তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

সোনার গহনার দাম কমানো হলেও এখন রুপার গহনার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে গত ১৪ দিনে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে ৯ দফা কমেছে দাম। আর সবশেষ ২ দফায় তো ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম এক ধাক্কায় নেমে গেছে ১৭ হাজার টাকা।

এই টানা দরপতন শুরুর আগে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা; অর্থাৎ এখনকার চেয়ে প্রায় ২৮ হাজার ৫১৮ টাকা বেশি। দেশের বাজারে সবশেষ ১৩ মাস আগে এমন দাম ছিল সোনার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর