Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘নগদে প্রশাসকের কাজ চালাতে বাধা নেই’

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৪:০৬

ঢাকা: মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে চেম্বার জজ আদালতের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

সোমবার (২ জুন) জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। ফলে প্রশাসকের কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা রইল না।

আদেশের পর বাংলাদেশ ব্যাংকের আইনজীবী বিএম ইলিয়াস কচি বলেন, প্রশাসক নিয়োগ স্থগিত করে আদেশ দিয়েছিলেন চেম্বার আদালত। এই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের আদেশের ফলে প্রশাসকের কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা নেই।

উল্লেখ্য, নগদ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে শুনানি নিয়ে আদেশ দেন আদালত।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরএম/এমপি